Read more
বর্তমান বিশ্বের অন্যতম ফ্যাসিস্ট সৈ¦রশাষক, বাংলাদেশের বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসল পৈশাচিকরূপ উন্মোচনকারী
তারই একসময়ের ব্যক্তিগত উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান রেন্টু রচিত স্মৃতিকথামূলক আলোড়ন সৃষ্টিকারী তথ্যবহুল প্রামাণ্য গ্রন্থ
“আমার ফাঁসি চাই” এর ছাপানো সংস্করণ এখন দুষ্প্রাপ্য। মূলতঃ বইটি প্রকাশের পর রাজনীতি সচেতন মহলে ব্যাপক সাড়া পড়ে যাওয়ায় এবং
শেখ হাসিনার প্রকৃত চরিত্র ফাঁস হয়ে পড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে আতংকিত শেখ হাসিনা ক্ষমতার দাপটে বইটি নিষিদ্ধ করে দেয়। বইটি
এখনো কারো ব্যক্তিগত সংগ্রহে থাকলেও তারা তা কঠোর গোপনীয়তা সহকারে রেখেছেন এবং হাত বদল করতে চান না সঙ্গত কারণেই।
ইন্টারনেটে মূল বইয়ের যে সব স্ক্যান করা কপি পাওয়া যায় তা আয়তনে বিশাল এবং খুবই অস্পষ্ট থাকায় অনেকেই বইটি অনলাইনে খুঁজে
পেলেও আয়তনে বিশালতার দরুণ ডাউনলোড করার সাহস পান না মূলতঃ ধীর গতির ও স্বল্প প্যাকজের নেট ব্যবহার করার কারণে। আওয়ামী
লীগ বাংলাদেশের স¦াধীনতা যুদ্ধের নেতৃত্বের দাবিদার হলেও স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই দলটি প্রতিনিয়তই তার ফ্যাসিবাদী চরিত্রের স্বাক্ষর
রেখে চলেছে। আওয়ামী লীগের চিরস্থায়ী সভানেত্রী শেখ হাসিনার চরম অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও নির্বিচারে গুম-হত্যার ঘৃণ্য রাজনীতির কারণে
আওয়ামী লীগ ও শেখ হাসিনার নগ্ন পৈচাশিক মুখোশ দেশের আপামর জনসাধারণ বিশেষ করে ’৭১ পরবর্তী প্রজন্মের কাছে উন্মোচন করে দেয়ার
জন্য এমন একটি প্রামাণ্য গ্রন্থের আবেদন আগের যে কোনো সময়ের তুলনায় এখন আরো বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। তাই সময়ের দাবির প্রেক্ষিতে
প্রথবারের মতো আয়তনে ছোট ও টেক্সট বেইজড ই-বুক (এক মেগাবাইটের মতো) পিডিএফ ভার্সন হিসেবে প্রকাশের জন্য “আমার ফাঁসি চাই”
প্রামাণ্য গ্রন্থটি রি-টাইপ করা হলো। কিছু কিছু বানান সংশোধন করা ছাড়া কোথাও কোনো সংযোজন বা বিয়োজন করা হয়নি। পিডিএফ
ভার্সনটির আয়তন বেড়ে যাওয়ার আশঙ্কায় ছাপানো মূল বইয়ে সংযোজিত সকল ছবি বাদ দেয়া হয়েছে। যারা এই পিডিএফ ভার্সনটির সত্যতা
নিশ্চিত হতে চান - তারা অনলাইন থেকে মূল বইয়ের স্ক্যান কপিগুলো নামিয়ে মিলিয়ে দেখতে পারেন, দেখতে পারেন ছবিগুলোও যা তথ্যের
প্রামাণ্যতা নিশ্চিত করবে।
যারা শেখ হাসিনাকে মুক্তিযুদ্ধের স¦পক্ষের শক্তি তথা দেশপ্রেমিক ও প্রগতিশীল বলে মনে করে আসছেন, এই বইটি নিশ্চিতভাবেই তাদের
অনেকের ভুল ভাঙাবে; অনেকেই উপলব্ধি করতে বাধ্য হবেন “সাম্য, মানবিকতা ও ইনসাফ” যা ছিল স¦াধীনতার মূল চেতনা তা থেকে দেশবাসীর
দৃষ্টি ফিরিয়ে ভিন্নখাতে প্রবাহিত করতে শুধুমাত্র টাকায় কেনা বুদ্ধিজীবি, পোষা মিডিয়া এবং অস্ত্রের জোরে ক্ষমতা চিরস্থায়ী করাসহ ভারতীয়
আগ্রাসনের নীল নকশা বাস্তবায়নে শেখ হাসিনা বাকশালী কায়দায় কীভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বিকৃত ও ভুলুন্ঠিত করে মতপ্রকাশের স¦াধীনতা,
মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসনকে গলা টিপে হত্যা করেছে।
দেশপ্রেমিক সচেতন জনগণ যে যেভাবেই পারুন শেখ হাসিনার পৈশাচিক মুখোশ উন্মোচন করার জন্য “আমার ফাঁসি চাই” এর এই ই-বুক
ভার্সনটি সর্বত্র ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা বর্তমান বিশ্বের অন্যতম জালিম সৈ¦রশাষক,
ভারতের দালাল খুনী শেখ হাসিনার দুঃশাষণ এবং সীমাহীন নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে ও নষ্ট-ভ্রষ্টদের দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী অবদান রাখুন।




0 Reviews